• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চীনে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুযোগ

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

চীনে বাংলাদেশের বিলেট রফতানির মাধ্যমে শুল্কমুক্ত প্রবেশ শুরু হয়েছে। সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাতে উৎপাদিত বিলেটের একটি চালান বুধবার চট্টগ্রাম বন্দরে চীনে রপ্তানির জন্য জাহাজে বোঝাই করা হয়েছে। এর মাধ্যমে রফতানিতে নতুন দিগন্ত উন্মোচন করলো বাংলাদেশের জিপিএইচ ইস্পাত।

বুধবার ডিজিটাল প্লাটফর্মে চীনে বাংলাদেশ থেকে প্রথম বিলেট রফতানির শিপমেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, করোনা দুঃসময়ের মধ্যেও জিপিএইচ ইস্পাত বিলেট রফতানি করে দেশ ও জাতির জন্য সম্ভাবনা ও সুসংবাদ বয়ে এনেছে। তারা ইস্পাত জগতে বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে রফতানি বাড়ানোর জন্য তিনি দূতাবাসগুলোকে সক্রিয় করার আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, জিপিএইচ ইস্পাত রফতানিতে নতুন আইটেম সংযুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছে। পোশাক শিল্পের মতো উৎপাদিত ইস্পাত সামগ্রী রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। শিল্প ও বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তখন প্লান্ট থেকে বেলুন উড়ানো হয়।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবল আলম বলেন, জিপিএইচ ইস্পাত আমাদের প্রবীণ সদস্য ও উদীয়মান শিল্পপ্রতিষ্ঠান। তারা নন ট্রেডিশনাল আইটেম বিলেট রফতানি করছে। বিলেট রফতানি করে বেসরকারি খাতের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে।
শুভেচ্ছা বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, আজ শুধু জিপিএইচ ইস্পাতের নয়, চট্টগ্রাম বন্দরেরও গর্বের দিন। এতে করে নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলো অনুপ্রাণিত হবে।
ট্রেড ও ট্র্যারিফ কমিশন চেয়ারম্যান মুনসি শাহাবুদ্দিন আহামেদ বলেন, মুজিবশতবর্ষ ও শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে এটি একটি নতুন সংযোজন।
স্বাগত বক্তব্যে জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রফতানির জন্য আন্তর্জাতিক মান অর্জন করেছে জিপিএইচ ।
জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির বলেন, আমাদের গুণগতমান ধরে রেখে বিশ্বব্যাপী ব্রান্ডিং করতে হবে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ এর মিশন ও ভিশন ২০২০ এসে জিপিএইচ ইস্পাত বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালক এমএ রউফ, মোহাম্মদ আশরাফুজ্জামান, আব্দুল আহাদ, আজিজুল হক রাজু, স্বতন্ত্র পরিচালক মোকতার আহামদ উপস্থিত ছিলেন।
সূত্র-দৈনিক ইনকিলাব
বিডিনিউজ ইউরোপ /২২শে নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ