• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুইডেন আ, লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

বিডিনিউজ ইউরোপ ইন্টান্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন
সুইডেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আফছার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুইডেন আওয়ামী লীগ গত ১৯শে ডিসেম্বর ২০২১ রবিবার স্টকহোমের একটি হলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগ এর অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম।
আলোচনা সভায় উপস্থিত সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সবাই মিলে সমবেত কন্ঠে জাতিয় সংগীত পরিবেশন করেন ।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মহিউদ্দীন আহমদ লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুইডেন আওয়ামীলীগ এর সহ সভাপতি সিরাজুল হক খান রানা, সহ সভাপতি আতাউর রহমান ও সিনিয়র সদস্য কাজী মিরাজ, এবং প্রধান বক্তা হিসেবে একাত্তরের সেই বীরত্বগাতা দিন গুলোর কথা সৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম উপ-প্রচার সম্পাদক আফছার আহমেদ এর সঞ্চালণায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ এর সিনিয়র সদস্য নুরু সালাম, আকরামুজ্জামান শাহিন, সুইডেন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ এর আপ্যায়ন সম্পাদক তপন ঘোষ,সিনিয়র সদস্য শফিকুল আলম লিটন,মাহমুদুর রহমান মিঠু, আব্দুস সালাম,বাবু, সুইডেন যুবলীগের অন্যতম সিনিয়র নেতা মুর্তজা হক নীপু এবং আরও অনেকে।
অসুস্থতার কারণে ভিডিও কলের মাধ্যম আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ও সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থানরত সুইডেন আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারন সম্পাদক জনাব ড. ফরহাদ আলী খান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩ ডিসেম্বর/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ