ঝালকাঠির নৌ ট্রাজেডির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তদন্ত টিম কাজ শুরু করেছে, নিখোঁজের সন্ধানে এখনো মানুষের ঝালকাঠি আসছে।
ঝালকাঠির লঞ্চ ট্রাজেডির ঘটনায় শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কোস্টগার্ডের ডুবুরীরা নিখোজের সন্ধানে সুগন্ধা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে এবং এই দুর্ঘটনায় ঝালকাঠি থানায় গ্রাম পুলিশ বাদী হয়ে অপমৃত্যু একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় নৌ- মন্ত্রনালয়ের গঠিত তদন্ত টিম পুড়ে যাওয়া লঞ্চ এবং বিভিন্ন ব্যাক্তির সাক্ষ্য গ্রহন শুরু করেছে। শুক্রবারের পরে বেলা ৪টা পর্যন্ত উদ্ধার অভিযানে নিখোজ ব্যাক্তিদের মৃতদেহ পাওয়া যায়নি। কোস্টগার্ড জানিয়েছেন তাদের উদ্ধার অভিযান নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যহত থাকবে। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বর্তমান নৌ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খান সকাল সাড়ে ১০টায় লঞ্চঘাট এসে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় লঞ্চের শ্রমিকদের কোন গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকরা পৌর মিনি পার্কে এ পর্যন্ত নিখোজ ৫২ জনের তালিকা পেয়েছে এবং স্বজন হারানো মানুষ স্বজনদের সন্ধানে ঝালকাঠি আসছেন। ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন ২ জন লঞ্চ যাত্রীর চিকিৎসা চলছে। ঝালকাঠিতে উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা বরগুনা পাথরঘাটা উপজেলার বরইতলা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৬২)। বরগুনা জেলার বামনা উপজেলার লক্ষীপুর গ্রামের সঞ্জীব হাওলাদেরর পুত্র স্বপ্নীল (১৪)। বরগুনা জেলার আমতলীর বশীর আহমেদ এর স্ত্রী জাহানারা বেগম(৬০)। বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকার কাদের হাওলাদেরর পুত্র রিয়াজ হাওলাদার (৪০)। শুক্রবার দিবাগত রাত ৯টায় ময়নাতদন্ত শেষে অবশিষ্ট ৩২ জনের মৃতদেহ বরগুনার সংসদ সদস্য এস.শওকত হাসানুর রহমান লিমন এর নেতৃত্বে বরগুনা জেলা প্রশাসকের কাযার্লয়ের সহকারি কমিশনার মেহেদী হাসানের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এবং ডিএনএ টেস্টর জন্য স্যাম্পল সংরক্ষন করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো স্বজন হারানো মানুষের কান্নার রোল থামেনি এবং তারা স্বজনদের খোজে ছুটে চলছে।
শনিবার সকাল ১১টায় তদন্ত কমিটির আহবায়ক নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তোফায়েল হাসান, সদস্য সচিব বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন , নৌ চলাচল বিভাগের মামুন অর রশিদ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক তাইফুর আহমেদ এবং ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এই ৭সদস্যর তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এরা লঞ্চটিতে আগুন লাগার কারন , লঞ্চ কতৃপক্ষের কি ধরনের অবহেলা ছিল এই সব বিষয়ে তদন্ত করে সরকারের কাছে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও বিআইডব্লিউটিএ ৬ সদস্যের এবং জেলা প্রশাসক ৫ সদস্যর আরো ২টি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং তারাও তদন্তের কাজ শুরু করেছেন।
ক্ষতিগ্রস্থ লঞ্চ এমভি অভিযান-১০
নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষগ্রহণ
লঞ্চ দূর্ঘটনায় অক্ষত ক্যানটিন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ ডিসেম্বর/ জই