• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালি আওয়ামী লীগ নেতা আলমগীরের বাংলাদেশ গমন

মিনহাজ হোসেন ইতালি
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগ নেতা আলমগীরের বাংলাদেশ গমন

ইতালী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন রোববার সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রোম ত্যাগ করেছেন। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় অভ্যর্থনা জানানো হয়।

আলমগীর হোসেন ব্যক্তিগত এবং পারিবারিক জরুরী কিছু কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই বাংলাদেশ যাচ্ছেন। সেখানে তিনি কিছু রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবেন।
ইতালিতে অবস্থানকারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে সকলকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। তিনি সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, দেশে বিদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাবার জন্য আহ্বান জানান তিনি। বাংলাদেশের কাজ সেরে খুব শিগগিরই তিনি আবার ইতালীতে ফিরে আসবেন।
বিডিনিউজ ইউরোপ/২২ শে নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ