• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেআইনি ভাবে আয়েবাপিসির নাম ও লগো ব্যবহার করায় ক্ষোভ

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ ইং সাল হতে ইউরোপে বসবাসরত বাংলাদেশী সাংবাদকর্মীদের নিয়ে গঠিত, ইউরোপে সাংবাদিক পরিবার খ্যাত “অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসি” বাংলাদেশী কমিউনিটির সংবাদ প্রচারের কাজ করে যাচ্ছে শুনামের সাথে।


এই সংগঠনটি ইতালি হতে রেজিষ্ট্রেশনকৃত একটি সংগঠন। যার রেজি: নং ২৮৯২।সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অত্যন্ত শুনামের সাথে। যে কারনে অতি অল্প সময়ের মধ্যে ইউরোপে বাংলাদেশী কমিউনিটিতে বেশ পরিচিতি পেয়েছে।

এই সংগঠন শুধু ইউরোপে নয়, বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের মাঝে স্বনামধন্য এই সংগঠনটি পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দৃষ্টি গোচর হয়েছে যে, স্বনামধন্য এই সাংবাদিক সংগঠনটির নাম ও লোগো ব্যবহার করে রেজিষ্ট্রেশন নাম্বার বিহীন কতিপয় কিছু ব্যক্তি নানা অপপ্রচার চালাচ্ছে।

আপনারা নিশ্চয় জানেন যে, গত বছর ২০২১ ইং সালের নভেম্বরে ভার্চুয়াল সভার মাধ্যমে জার্মান প্রবাসী চ্যানেল আই’র জার্মান প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান হেলাল কে সভাপতি ও ইতালি প্রবাসী যমুনা টেলিভিশনের ইতালি প্রতিনিধি এসকে এমডি জাকির হোসেন সুমন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয় । যা কিনা বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে।

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ( আয়েবাপিসি ) নাম, লোগো ব্যবহার করে সংগঠনের নামে প্রচারনা চালায় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে অপসাংবাদিকতা যারা করছে বা করবে তাদের প্রতিহত করার জন্য উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানে হয়েছে ।

উল্লেখ্য যদি কেহ অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি) নাম, লোগো ব্যবহার করে সংগঠনের নামে প্রচারনা চালায় তবে তাহার বা তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধ পরিকার বলে জানায় উক্ত বিজ্ঞপ্তিতে ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ জানুয়ারি/ জই

 

 

 

 

 

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ