• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফ স্থলবন্দরের কিনারায় মিললো ৫০ হাজার ইয়াবা

জুবাইরুল ইসলাম জুয়েল ( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

টেকনাফ স্থলবন্দরের কিনারায় মিললো ভাসমান অবস্থায় ৫০ হাজার ইয়াবা।

টেকনাফের সীমান্তবর্তী স্থলবন্দরের কিনারায়, নাফনদী বয়ে ভাসমান অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা, বন্দর প্রহরী জানে আলমের সনাক্তকরণে উদ্ধার। বুধবার(১৯জানুয়ারি) বেলা সাড়ে ১০.০০ টার দিকে, এই ইয়াবার গুলো জব্দ করা হয়। এদিকে গাজী আবুল খায়ের নামে বন্দর কর্তৃপক্ষের এক নিয়োগকৃত প্রহরী বলেন সকাল সাড়ে ১০.০০ টার সময় একটি হলুদ রঙের বস্তা নাফনদী বয়ে জোয়ারের পানিতে স্থলবন্দরের কিনারায় মাটিতে আটকা পড়ে। এমন অবস্থায় কর্মরত জানে আলম নামে এক বন্দর প্রহরী বস্তাটি টেনে উপরে নিয়ে আসে, পরে বন্দর কর্তৃপক্ষ টেকনাফ মডেল থানা ও বিজিবি ব্যাটালিয়নের কাছে ফোন দিয়ে বিস্তারিত জানালে , টেকনাফ মডেল থানার এসআই তারেক ও বিজিবির সদস্যরা এসে বস্তাটি খুলে অনুমান করেন এতে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা।

পরে জব্দকৃত ইয়াবা অজ্ঞাত নামা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ