টেকনাফের নাফ নদীতে বিজিবির অভিযান,২৩ কোটি সাড়ে ৮৭ লাখ টাকার মাদক উদ্ধার। কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ-মায়ানমার নাফনদীর তীরে ২বিজিবি ব্যাটালিয়নের অভিমানে ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪.১৭৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের (৫০ হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে।মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোররাতে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া পাহাড়ের বিওপির ২ কিলোমিটার উত্তর পূর্ব নাফনদীর তীরে জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষ, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বে সকাল সাড়ে ১০.০০ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কর্মরত ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। উপস্থিত কর্মরত গণমাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী টেকনাফ-মায়ানমারের জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফনদী বয়ে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে,
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা উক্ত স্থানে কঠোরভাবে নজরদারিতে অবস্থান নিলে, ভোররাতে হস্তচালিত একটি কাঠের নৌকা নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যান্তরে জালিয়ার দ্বীপ এলাকায় আসতে দেখে নৌকাটিকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু মাদক কারবারিরা সংকেত অমান্য করে নৌকাটিকে ভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করে মিয়ানমারের সীমান্তের দিকে চলে যেতে চাইলে বিজিবির আভিযানিক দল নৌকাটিকে লক্ষ করে গুলি ছুড়ে থামানোর চেষ্টা করে। এতে অজ্ঞাতনামা চোরা কারবারিরা নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের অভ্যান্তরে পালিয়ে যায়। ফলে মাদক কারবারিদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিজিবির আভিযানিক চৌকস দল নৌকাটি তল্লাশী করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পাটাতনের নিচে একটি বস্তুা হইতে ৪.১৭৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ বিষয়ে আভিযানিক দল বলেন, এত বড় ক্রিস্টাল মেথ আইস এর বড় চালান কখনো ধরা পড়েনি।
জব্দকৃত মাদক ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ জানুয়ারি /জই