• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেন্টমার্টিন থেকে (৩৬ কোটি) টাকার ইয়াবা উদ্ধার

জুবাইরুল ইসলাম জুয়েল ( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

টেকনাফ-মায়ানমার সীমান্তবর্তী সেন্টমার্টিন নাফনদী থেকে (৩৬ কোটি) টাকার ইয়াবা উদ্ধার।

কক্সবাজারের টেকনাফ-মায়ানমার সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট সেন্টমার্টিন নাফনদীর   ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি পূর্ব-জোন টেকনাফ কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।এদিকে কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তাদের ধারণা এই মারাত্মক মরণ নেশা ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৬ কোটি টাকা।এই ইয়াবার পরিমাণ (১১ লক্ষ ৯৫ হাজার ৬’শ পিস)পাশাপাশি ইয়াবা কারবারিদের ব্যবহারিত ২টি ম্যাগজিন ও ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাবমিশিন অস্ত্র সহ (৩০ রাউন্ড গুলি) জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লে: এম নাঈম উল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আজ সন্ধ্যায় পূর্ব জোন বিসিজি স্টেশন টেকনাফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে: এম নাঈম উল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অবস্থান নিলে একটি ট্রলার মিয়ানমার নদী বয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে আশার মুহূর্তে, ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যগণ ট্রলারটি থামানোর সংকেত দেন। কিন্তু ট্রলারটি সংকেত পেয়েও না থেমে কোস্ট গার্ডকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করলে ট্টলারে থাকা ইয়াবা পাচারকারীদল সমুদ্রে লাফ দিয়ে মায়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগন ট্রলারটি তল্লাশী করে ১১ লাখ ৯৫ হাজার ৬’শ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন ও ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাবমিশিন জব্দ করে।
জব্দকৃত মালামাল গুলো আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯জানুয়ারি/জই

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ