• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাথে মতবিনিময় করল নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগ

জাবেদ নুর শান্ত ঢাকা ( বাংলাদেশ)
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

ঢাকাস্থ কক্সবাজারের সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করল নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগ

জাতির জনকের আদর্শ লালন করে পড়ালেখা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে গঠনমূলক ও অনুকরণীয় কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমদ। তিনি কক্সবাজারের ক্রমবর্ধমান উন্নয়ন তরাণ্বিত করতে ছাত্ররাজনীতিবিদদের সহযোগিতা প্রত্যাশা করেন। আজ সন্ধ্যায় বিয়াম কনফারেন্স রুমে কক্সবাজার ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান মতবিনিময় করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কক্সবাজার সমিতির সহ-সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন, কক্সবাজার সমিতির সহ-সভাপতি ব্যারিস্টার মিজান সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা, প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, সহ-আইন সম্পাদক হুমায়ুন কবির আহসান, সদস্য আরাফাত শোয়েব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল মতবিনিময়ে অংশ নেন।

সুজন শর্মার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতির মাধ্যমে কক্সবাজারকে আলোকিত করার আহবান জানান। অনানুষ্ঠানিক এই মতবিনিময় আলোচনায় কক্সবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ কল্যাণকর বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ