• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় ১৯ অভিবাসন প্রত্যাশী সহ তুর্কীর মানবপাচারকারী আটক

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক (অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে
১৯ জন অভিবাসনপ্রত্যাশীর সাথে তুর্কী মানবপাচারকারী গ্রেফতার

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে,আজ বুধবার ২৬ শে জানুয়ারি ভিয়েনার লিজিং (২৩) জেলায় একটি বড় মাপের পুলিশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৯ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার ও তাদেরকে বহনকারী লরির চালকের গ্রেফতার করা হয়েছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র মার্কাস ডিট্রিচ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানান, বুধবার অতি প্রত্যুষে সন্দেহভাজন গাড়ি দেখে টহল পুলিশ থামালে থলের বিড়াল বেড়িয়ে আসে। পুলিশ আরও জানায়,মানবপাচারকারী একজন তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে অভিবাসনপ্রত্যাশীদের তুরস্ক
থেকে মালবাহী লরিতে করে অস্ট্রিয়া নিয়ে আসে।

পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান উদ্ধারকৃত ১৯ জন অভিবাসনপ্রত্যাশীদের পুলিশের একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সিরিয়া, ইরাক, মিশর এবং আফগানিস্তান থেকে এসেছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন। পুলিশের মুখপাত্র মার্কাস ডিট্রিচ আরও জানান,
অভিবাসনপ্রত্যাশীদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ