• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি কাঞ্চন সম্পাদক বির্তকীত জায়েদ খান

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল জানা গেছে। এবারের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং হ্যাট্রিক জয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টার পরে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।সভাপতি পদে নির্বাচিত হওয়া ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট আর মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন

এদিকে সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক বিজয়ী জায়েদ খানের থেকে মাত্র ৩ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ। তবে তার ভোট নষ্ট হয়েছে ১১টি বলে জানা গেছে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা থেকে । জায়েদ খান পেয়েছেন ১৬৯ ভোট আর নিপুণ পেয়েছেন ১৬৬ ভোট।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানূর, কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান, দপ্তর সম্পাদক হলেন আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামুন, ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী।
কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ