• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নাফনদীর তীরে বিজিবি’র অভিযান,৭কোটি টাকার ইয়াবা উদ্ধার

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) টেকনাফ
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

টেকনাফ নাফনদীর তীরে বিজিবি’র অভিযান,৭কোটি ৭৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার।কক্সবাজারের টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৭কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে।যার পরিমাণ ২লাখ ৫৮ হাজার পিস ইয়াবা। এ সময়, মায়ানমারের ২ ইয়াবা কারবারি ও ২ বাংলাদেশী নাগরিকদের আটক করতে সক্ষম হয়,বিজিবি-০২ টেকনাফ।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল এলাকার মোঃ রবিউল ইসলামের পুত্র: মো: জাহাঙ্গীর আলম (৪২) টেকনাফ শাহপরীর-দ্বীপ মৃত কালো মিয়ার পুত্র: হাফেজ আহমদ (৪০), মায়ানমারের আকিয়াব এলাকার, মৃত উচিংয়ে মন্দ্রাছে, এর পুত্র:ছেওয়াচি,(৩৮) একই গ্রামের মৃত: উজান জ, দব্রিচাই,রয়েম প্রি, এর পুত্র:নেম ইউ চ (৩৬)।

বুধবার (২৬শে জানুয়ারী) মিয়ানমার থেকে একটি ট্রলারযোগে ও ৪ জন ইয়াবা কারবারি, বাংলাদেশের নাফনদীর তীর বয়ে অনুপ্রবেশের সময়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ধাওয়া করলে ট্রলারটি টেকনাফ সাবরাং বিওপির ৫’শ গজ হতে ৪’শ গজ দক্ষিণ পূর্বের দিকে জিন্নাহ খাল নামক স্থানের শুকনা বালিয়াড়িতে বিরতি নেন। ঐসময় বিজিবির সদস্যরা গোপন সংবাদ পেয়ে, উক্ত ট্রলারে অবস্থানরত ৪জন ইয়াবা কারবারি, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে, পালিয়ে যাওয়ার সময় বিজিবির টহল দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে হলে, জব্দকৃত ট্রলারটিকে বিজিবির সদস্যরা ২টি ট্রলারের সাহায্যে ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় টেকনাফ জেটি ঘাটে, ট্রলারটিকে কঠোর ভাবে, তল্লাশি করে, ইঞ্জিনের নিচে কৌশলী পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি বস্তুা উদ্ধার করা হয়। পরে, বস্তার ভিতর হতে ৭৮ হাজার পিস ইয়াবা, ২জন বাংলাদেশী ও ২জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে গত-২৬ জানুয়ারী (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বিওপির বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে নাফ নদীর তীরে অবস্থান করে। হঠাৎ গভীর রাতে ৫/৬ জন মাদক কারবারিকে একটি কাঠের নৌকা দিয়ে মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে নৌকাটি থামানোর জন্য সংকেত দেয়।পরে,মাদক কারবারিরা সংকেত বুঝতে পেরে, বিজিবি’র টহলদলকে লক্ষ্য করে গুলিছুড়ে, বিজিবি’রা ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে, মাদক কারবারিরা নৌকা হতে লাফ দিয়ে নাফ নদী সাঁতারিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি’র আভিযানিক দল নৌকাটি তল্লাশি চালিয়ে ২টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত বস্তায় তল্লাশি চালিয়ে ১লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এদিকে ২টি অভিযান বিষয়ে ২৭ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে, অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃত মালামাল ও ধৃত আসামিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে অধিনায়ক জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ