• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিপুণের ভোট পুন গণনায় ফলাফল অপরিবর্তিতঃপীরজাদা হারুন

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স বিনোদন
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

শিল্পী সমিতির ভোট গণনা নিয়ে সোস্যাল মিডিয়ায় মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি। নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টিকে অসম্মান ও অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।গতকাল শনিবার ১৮ সংগঠনের পক্ষে পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি জানান, ‘টেলিভিশন অভিনয় শিল্পী সংঘও পীরজাদা হারুনকে নাটকে অবাঞ্ছিত ঘোষণার পক্ষে একমত পোষণ করেছেন।

যদিও নিষিদ্ধ ঘোষণার বিষয়ে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এই নির্বাচনের ভোট গণনা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বৈধভাবে আমার কর্তৃক ভোট গণনার ফলাফল, আপিল করার পরও আজ পুনরায় গণনা করে একইরূপ পেয়েছে। সত্য সকল সময়ই সত্য, একরূপ।

এদিকে, নায়িকা নিপুণের আপিলের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড ভোট পুনর্গণনা করে। সেখানে আগের ফলাফল সঠিক আছে বলে জানানো হয়েছে। এ সময় আপিল বোর্ডের সঙ্গে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, জায়েদ খান ও জয় চৌধুরী। পুনর্গণনার পর নিপুণ গণমাধ্যমকে বলেন, আমি এখন কিছুই বলব না আগামীকাল বিকেল ৪টায় প্রেসক্লাবে সবকিছু নিয়ে বিস্তারিত জানাব।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ