• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের লাশ দেশে পাঠানো হচ্ছে

মনিরুজ্জামান মনির কূটনৈতিক বিশ্লেষক ইতালি থেকে
আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের লাশ দেশে পাঠানো হচ্ছে

অবশেষে ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির লাশ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। বিডিনিউজ ইউরোপ সহ বিভিন্ন গণমাধ্যমে ‘ইতালিতেই দাফন হচ্ছে সাত বাংলাদেশি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর লাশগুলো দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিডিনিউজ ইউরোপ কে জানান, ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের লাশ দেশে পাঠাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস। সোমবার মো. ইরফানুল হকের (কাউন্সিলর শ্রমকল্যাণ) নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ছয় থেকে সাতদিনের মধ্যেই নিহতদের লাশ দেশে পাঠাতে সক্ষম হবো বলে আস্বস্ত করেন দূতাবাস কর্তৃপক্ষ।

এর আগে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারির এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন দূতাবাসের শ্রমকল্যাণ বিভাগের কাউন্সিলর এরফানুল হকসহ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা। তাদের মাধ্যমেই জানা গেছে মৃতদের নাম-পরিচয়।
নিহত সাতজনের পাঁচজনই মাদারীপুর জেলার। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই উপজেলার পিয়ারপুর গ্রামের জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল ও সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, মরদেহ দেশে পাঠানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি আমরা। আমরা ইতালি কর্তৃপক্ষকে জোরালোভাবে আহ্বান জানিয়েছি এবং তারা একমত হয়েছে। তাদের দাফন নিজ দেশেই হবে।
লিবিয়া থেকে যাত্রা করে ভূমধ্যসাগর পাড়ি দেয় বাংলাদেশিদের বহনকারী একটি নৌকা। এটি গত ২৫ জানুয়ারি ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছানোর সময় অতিরিক্ত ঠান্ডায় অভিবাসনপ্রত্যাশী সাত বাংলাদেশির মৃত্যু হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/০১ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ