• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়িতে কফি ক্ষেত থেকে সেনেটারি মিস্তিরির মরদেহ উদ্ধার

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ধনবাড়িতে কফি ক্ষেত থেকে সেনেটারি মিস্তিরির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক সেনেটারী মিন্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। নিহত মো. রফিকুল ইসলাম (৪৫) দুই সন্তানের জনক। সে ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের কপি খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রফিকুলের মরদেহ বাড়ির পাশের এক কপি খেতে দেখতে পান স্থানয়ীরা। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়াও তার গলায় গামছা পেচানো ছিল।

নিহতের স্ত্রী মালেকা বেগম ও ছেলে মারুফ হোসেন বলেন, ‘আমাদের পরিবারের সাথে চাচা দের সাথে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তিনদিন আগেও আমাদের পরিবারের সবাইকে হুমকী দেয় তারা। গত মঙ্গলবার রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে তার মোবাইলে একটি কল আসে। এ সময় জানানো হয় আমাদের বাড়িতে পুলিশ আসতেছে। তাকে বাড়ি থেকে চলে যেতে। বাড়ি থেকে সে গেলে আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পাই। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

এদিকে মোস্তাফাদের বাড়ির সব ঘর তালাবব্ধ ও লোকজন না থাকায় কাউকে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘তাদের পরিবারের সাথে ও পরিবারের মামলা চলছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্ততি চলছে।’

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ