• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের ছাদবাগান উদ্বোধন

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ঝালকাঠি জেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের ছাদবাগান উদ্বোধন

ঝালকাঠি জেলার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদবাগান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো ঃ আমিন উল আহসান ফলক উন্মচনের মাধ্যমে ছাদবাগানের উদ্বোধন করেন। এ সময় তিনি ছাদবাগানটি ঘুরে দেখেন। তঁার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো শাহ আলম ও পরে মেয়র মো লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ম শ্রেনী পেশার মানুষ।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানান, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বিভিন্ন ফুল, ফল, সবজি ও ঔষধী গাছের বাগান করা হয়েছ। এতে সৌন্দর্য যেমন বদ্ধি পেয়েছে, তেমনি ছাদবাগানের ফল খাওয়া যাবে বছরজুড়ে।
পরে নবাগত বিভাগীয় কমিশনার মো আমিন উল আহসান সরকারি সেবা তৃণমূলে পৌছে দেবার লক্ষে জেলা প্রশাসনের কর্মকতা জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ