• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির “আলী” কে স্বদেশ গমনে সংবর্ধনা

মিনহাজ হোসেন ইতালী থেকে
আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

ইতালী বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির আহবায়ক কমিটির দ্বিতীয় সভা ও স্বদেশ গমনে আলী কে বিদায়ী সংবর্ধনা

ইতালী প্রবাসী সিলেট বিয়ানীবাজার থানাবাসী সুন্দর সমাজ গঠনে বিয়ানীবাজার সমাজ কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রবাসী বিয়ানীবাজার বাসীকে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি সুষ্ঠু ভাবে গঠনের লক্ষ্য আহবায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।সোমবার রাজধানী রোমের রসই রেস্টুরেন্টে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, সদস্য সচিব জামিল উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আলী আহমেদ, মোঃ মজিবুর, জাকির হোসেন, জামাল হোসেন, নুরুল হোসেন মুন্না, মারুফ আহমেদ, মোঃ সালেহ আহমেদ, রুবেল আহমেদ প্রমুখ।

বিয়ানীবাজার বাসীর উন্নয়নের লক্ষ্য সকল সামাজিক কর্মকান্ড এগিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দদের মতামত ও সম্মানিতক্রমে বিয়ানীবাজার সমাজ কল্যান সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে সমাজসেবী ও সামাজিক ব্যক্তিত্ব বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য আলী আহমেদ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমণ উপলক্ষ্য সভা শেষে তার বাংলাদেশ গমণ সফল ও শুভ কামনা জানিয়ে ফুল এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দেরা আলী আহমেদ কে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিয়ে তার বাংলাদেশ সফরে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষের সহযোগিতা করার আহ্বান জানান। এবং তিনি বাংলাদেশ সফর শেষে আবার সুস্থ ভাবে ইতালী নিজ কর্মস্হলে ফিরে আসেন সেই প্রত্যাশা কামনা করেন।

বিডিনিউজ ইউরোপ/৮ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ