• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাকিস্তানে অন্তঃসত্ত্বা নারীর মাথায় ঠুকলো পেরেক ছেলে সন্তানের আশায়

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ছেলে সন্তানের আশায় অন্তঃসত্ত্বা নারীর মাথায় ঠুকলো পেরেক
পুত্রসন্তানের নিশ্চয়তা পেতে অন্তঃসত্ত্বা নারীর মাথায় ঠোকা হলো আস্ত পেরেক। এই ঘটনা পাকিস্তানের পেশোয়ারে। চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক হায়দার খান বলেন, ওই নারী প্লাস দিয়ে পেরেক তুলতে ব্যর্থ হয়ে হাসপাতালে আসেন। তিনি অজ্ঞান ছিলেন না, কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল।

চিকিৎসক জানান, ভুক্তভোগী নারীর তিন কন্যাসন্তান। এবারও তার গর্ভে কন্যাসন্তান ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এক্সরেতে দেখায় যে পাঁচ সেন্টিমিটার (দুই ইঞ্চি) পেরেকটি ওই নারীর কপালের ওপরের অংশে ছিদ্র করেছে কিন্তু তার মস্তিষ্কে আঘাত করেনি।
হায়দার খান বলেন, ‘একটি হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে পেরেক ঠোকা হয়।’
ভুক্তভোগী ওই নারী জানান, কবিরাজের পরামর্শে তিনি নিজের মাথায় পেরেক ঠোকার অনুমতি দেন।
এদিকে পেশোয়ারের পুলিশ জানায়, তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করবে। পেশোয়ার পুলিশের প্রধান আব্বাস আহসান বলেন, ‘আমরা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আশা করছি শিগ্‌গিরই ওই নারীর কাছে পৌঁছাতে পারব।’
পাকিস্তানে কবিরাজি চিকিৎসা খুবই সাধারণ ব্যাপার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ