• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে মামলা করলেন জোনায়েদ সাকি

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে মামলা করলেন জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে বিগত ২৮.১২.২০১৭ নির্বাচন কমিশনের নিকট আবেদন করে। উক্ত আবেদন নির্বাচন কমিশন ১৯.০৬.২০১৮ ইং তারিখে প্রেরিত পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে। পরবর্তীতে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জনাব মোঃ জোনায়েদ আবদুর রহিম সাকি মাননীয় উচ্চ আদালতে ১৩৮০৫/২০১৮ নং রিট মামলা দায়ের করেন। উভয় পক্ষের শুনানী অন্তে উক্ত রিট মামলায় উচ্চ আদালত ১১.০৪.২০১৯ ইং তারিখে মঞ্জুর করেন এবং রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উক্ত রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনকে দাখিল করা হয় এবং মাননীয় আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি প্রেরণ করা হয়েছে। মাননীয় আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি।

এরপর বিভিন্ন সময়ে উক্ত রাজনৈতিক দলের পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোনো ফল না পাওয়ায় বিগত ১০.১০.২০২১ইং তারিখে নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ প্রেরণ করেন। উক্ত নোটিশ প্রাপ্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ ১০ই ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে গণসংহতি আন্দোলনের পক্ষে জনাব মোঃ জোনায়েদ আবদুর রহিম সাকি প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালত অবমাননা মামলা নং ৭৮/২০২২ দায়ের করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ