কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে আবছার বাহিনীর প্রধান ১৯ (ঊনিশ) মামলার আসামী আবছার গ্রেফতার।
গতকাল ১০ ফেব্রুয়ারি রাত অনুমান ১০.১৫ ঘটিকার সময় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ নুরুল আবছার (২৭), পিতা রশিদ ড্রাইভার, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে মারামারির মামলা ০৪টি, অস্ত্র মামলা ০২ টি, দ্রুত বিচার ০১ টি, দস্যুতা মামলা ০২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯ (উনিশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উক্ত আবছার বাহিনীর অত্যাচারে এলাকায় সাধারণ মানুষের জীবন যাপন করা কঠিন ছিল বলে জানা গেছে।
সাধারণ মানুষের আশংকা আবছার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেফতার করা না হলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ ফেব্রুয়ারি/জই