• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্লাসটি খালি না ভরাঃ কবি সুজন দেবনাথ

বিডিনিউজ ইউরোপ সাহিত্য সংস্কৃতির ডেক্স
আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

বহুমাত্রিক কবি,লেখক, সাহিত্যিক,বিশিষ্ট প্রাবন্ধিক এবং সফল কূটনীতিক সুজন দেবনাথ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখা কবিতাটি আপনাদের জন্য তোলে ধরা হয়েছে —

গ্লাসটি খালি না ভরাঃসুজন দেবনাথ

গ্লাসটি খালি না ভরা, জানি না। ভরা হলে কতটুকু ভরা
খালি হলে কতটুকু খালি, বুঝি না। ছোটবেলায় মা
হাতেখড়ির আগে– গ্লাসটি দিয়ে বলেছিলেন–
জীবনভর ভরতে হবে, ফাঁকি দেয়া যাবে না
আমি ফাঁকি দেইনি, মা, মুশকিল হলো –
খালি না ভরা, সেটাই বুঝি না
একদিন
এক
বিলিয়নিয়ার
আমার থেকে গ্লাসটি নিলেন
ব্যাংকভরা টাকা নিয়েও দেখেন, গ্লাস খালি
হিমালয়ের এক ন্যাংটা সাধু বললেন, গ্লাস ভরা
আমি ভালো করে দেখতে গ্লাসের মধ্যে ঢুকে গেলাম
অনেক খুঁজে ব্যর্থ হয়ে – সবার কাছে জানতে চাইলাম
খালি না ভরা, একেকজন একেকটা বলে, উত্তর পেলাম না

একদিন আমার তিনি
গ্লাসে ভালোবাসা ঢেলে দিলেন
গ্লাস তবু খালি। যতো ঢালে, ততো খালি হয়
ভালবাসার গ্লাসে ফুটো থাকে, ওটা পূর্ণ হবার নয়
আমি ক্লান্ত হয়ে ভালোবাসা মাপামাপি ছেড়ে দিয়েছি
আমার তিনি চেষ্টা করেই যাচ্ছেন – হাল ছাড়েন নি
আমাকে ক্লান্ত দেখে হিমালয়ের সাধু বললেন, বোকা–
গ্লাস ঈশ্বর ভরেই দিয়েছেন, তোকে ভরতে হবে না
তাহলে এতোদিন কি ভরতে চাইছি! সাধু নিরব
ভরার একটা জায়গাই খালি আছে, পৃথিবীতে
আমার জন্য কবর, তোমার চিতা
সাড়ে তিন হাতে

বইঃ হোমার-সাগরে হিমালয়
সুজন দেবনাথ

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ