• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারের মাদার তেরেসা “কাবেরীর” শরীরে স্পাইনাল টিউমার সনাক্ত

আবু সিদ্দিক ওসমানী কক্সবাজার
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের মাদার তেরেসা “কাবেরীর” শরীরে স্পাইনাল টিউমার সনাক্ত
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী’র দেহে একটি ‘স্পাইনাল টিউমার’ শনাক্ত করা হয়েছে। এমআরআই পরীক্ষা করে টিউমারটি শনাক্ত করা হয়। শরীরের স্পর্শকাতর স্থান স্পাইনালে শনাক্ত করা টিউমারটির ব্যাসার্ধ ৭.৯ সেন্টিমিটার।নির্যাতিত মানুষের আশ্রয়স্থল, নারীনেত্রী নাজনীন সরওয়ার কাবেরী জানান, ছোটকাল থেকে তাঁর খুব একটা অসুখ বিসুখ হয়নি। কিন্তু গত বছর দু’য়েক আগে থেকে তিনি দূর্বল ও শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। সামাজিক বিভিন্ন জটিল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে চিকিৎসা করার সুযোগ হয়ে উঠেনি তাঁর। এখন তিনি ক্রমাগত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কন্যা, বিশিষ্ট রাজনীতিবিদ, মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবছার কামাল চৌধুরীর পুত্রবধূ, অধিকার বঞ্চিতদের প্রাণের মানুষ নাজনীন সরওয়ার কাবেরী তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত, সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

মজলুম মানুষের সারথি, প্রতিবাদী কন্ঠস্বর নাজনীন সরওয়ার কাবেরী তাঁর অসুস্থতা নিয়ে নিজস্ব ফেসবুক আইডি-তে শুক্রবার ১১ ফেব্রুয়ারী একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি কমেন্ট, লাইক, শেয়ারে ভরে গেছে। নিম্মে স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“আসসালামু আলাইকুম।আমি শারীরিক ভাবে খুব অসুস্থ।
আমার জন্য দোয়া করবেন।একটি স্পাইনাল টিউমার আমাকে ক্রমাগত দূর্বল করছে।ছোটবেলা থেকে আমি খুব একটা অসুস্থ হইনি।গত কয়েকবছর ধরেই আমি খুব সহজে দূর্বল ও শরীরে ব্যথা অনুভব করতাম।সামাজিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে” ফুরসত পাইনি চিকিৎসা সেবা নেওয়ার।
শেষমেশ “এম আর আই “এর মাধ্যমে শনাক্ত হয়
একটি বড় টিউমার যার ব্যাসার্ধ ৭.৯ সেন্টিমিটার। যা আমার স্পাইনে অপেক্ষা করছে।যা অপসারণে জটিল
সার্জারীটা এখন খুবই জরুরী হয়ে পড়েছে।আজ শুক্রবার, দোয়া কবুলের দিন।যেন আমার চিকিৎসা টি সুসম্পন্ন ভাবে হয়।
আমি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি-দোয়ার আর্জি।আপনাদের জন্যও দোয়া রইল।

বিনীত -নাজনীন সরওয়ার কাবেরী।”

বিডিনিউজ ইউরোপ পরিবারের পক্ষ থেকে এই মহিয়সি নারীর সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া প্রবাহমান রাখা হয়েছে।যেন সুস্থ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/১২ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ