• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নিচ্ছে রাশিয়া

আদিল আহনাফ সাদমান ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন কিছু সৈন্য তাদের ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। আর এটি হবে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা প্রশমনের প্রথম পদক্ষেপ।পশ্চিমাপন্থী প্রতিবেশী ইউক্রেন সীমান্তে মস্কোর প্রায় এক লাখ সৈন্য মোতায়েনের পর বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টায় এমন পদক্ষেপ এলো।রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের সময় থেকে চলমান সঙ্কট গত সপ্তাহে মারাত্মক পর্যায়ে পৌঁছায়, যখন মার্কিন কর্মকর্তারা ঘোষণা করে যে দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া কিয়েভে হামলা চালাতে পারে।

মঙ্গলবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, ইউক্রেনের কাছে কিছু সৈন্য তাদের অনুশীলন সম্পন্ন করেছে এবং তাদেরকে সরিয়ে নেয়া হচ্ছে।মন্ত্রণালয়টির মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ান নিউজ এজেন্সিকে বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় মিরিটারি জেলা ইউনিটগুলো তাদের কাজ শেষ করেছে এবং ইতোমধ্যে স্থান ত্যাগ করে সেনাঘাঁটিতে ফিরে যেতে ট্রেন ও সড়কপরিবহনে সওয়ার হয়েছে।’

তবে এটা পরিষ্কার করা হয়নি যে, কতগুলো ইউনিট বা কত সংখ্যক সৈন্য ইউক্রেনকে ঘিরে রেখেছিল। তবে সৈন্য প্রত্যাহারের এটিই রাশিয়ার প্রথম ঘোষণা।যদি পশ্চিমা কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন যে রাশিয়া সৈন্যসংখ্যা কমিয়ে আনছে, তবে এটা হবে ইউরোপজুড়ে বড় একটি যুদ্ধের ভীতি দূর হওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ।

অবশ্য ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত সংকট নিরসনে বা চলমান উত্তেজনা কমাতে ঠিক কতটা ভূমিকা রাখবে তা এখনো নিশ্চিত নয়। কারণ রাশিয়া যেকোনো মুহূর্তে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করতে পারে বলে আগেই জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সতর্কবার্তা উচ্চারণ করেছে ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও।

সূত্র : এএফপি

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ