• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মিয়ানমার সেনারা যুদ্ধাপরাধ করেছে: দেশটির মানবাধিকার সংগঠন

আদিল আহনাফ সাদমান ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

মিয়ানমারের সেনাবাহিনী অনেক বেসামরিক মানুষকে হত্যা করেছে। সেনারা বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবেও ব্যবহার করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে সেনাবাহিনীর এসব ধারাবাহিক নৃশংসতা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছে মিয়ানমারভিত্তিক মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস। আজ মঙ্গলবার প্রকাশিত সংগঠনটির একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবর আল-জাজিরার ফোর্টিফাই রাইটসের তথ্যমতে, তারা কারেন রাজ্যের চার্চ, বসতবাড়ি, বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি আশ্রয়শিবির এবং অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে সেনাবাহিনীর হামলার তথ্য সংগ্রহ করেছে। ২০২১ সালের মে মাস থেকে শুরু করে গত জানুয়ারির মধ্যে এসব হামলা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ৬১ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

সেনাবাহিনীর ওই সব হামলার ৩১ জন প্রত্যক্ষদর্শী এবং বেঁচে যাওয়া মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে ফোর্টিফাই রাইটসের প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদন তৈরিতে যাচাই করা ছবি ও ভিডিও প্রমাণ বিশ্লেষণ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে কারেন রাজ্যের এইচপ্রসু টাউনিশিপে বড়দিনের প্রাক্কালে এক হত্যাকাণ্ডের নতুন বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ওই হত্যাকাণ্ডে শিশু; আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীসহ অন্তত ৪০ জন বেসামরিক ব্যক্তিকে নিহত হন। নিহতদের ময়নাতদন্ত করা এক চিকিৎসক ফোর্টিফাই রাইটসকে বলেন, কয়েকটি লাশ এমনভাবে পুড়িয়ে ফেলা হয় যে সেগুলোর ময়নাতদন্ত করা যায়নি।

তবে চিকিৎসকেরা পাঁচজন নারীর মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে একজনের বয়স ছিল ১৫ বছর।

নাম প্রকাশ না করা ওই চিকিৎসক ফোর্টিফাই রাইটসকে বলেন, ‘কয়েকজনের মুখ কাপড়ে বাঁধা ছিল, সে কারণে আমরা প্রায় নিশ্চিত ছিলাম, তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, প্রায় ‘সবার মাথার খুলি খুব বাজেভাবে ভাঙা ছিল। তাঁদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এ বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পেরেছি।’

ফোর্টিফাই রাইটস বলেছে, তারা তথ্য পেয়েছে, আরেকটি ঘটনায় সীমান্তের মো বাই টাউনশিপে কারেনি পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় মিয়ানমার সেনাবাহিনী ১৮ বছর বয়সী এক কিশোর, তাঁর চাচা এবং অন্য আরও দুজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল।

মিয়ানমার সেনাদের মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়া এক ব্যক্তি ফোর্টিফাই রাইটসকে বলেন, ‘সেনারা আমাদের কাঁধে বন্দুক রেখে পিডিএফ ফোর্সকে লক্ষ্য করে গুলি করে, তারা আমাদের পেছনে অবস্থান নিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের বেঁধে রাখা হয়েছিল এবং চোখ বেঁধে রাখা হয়েছিল। সে সময় নানাভাবে অনেক নির্যাতন করা হয়েছে। সেনারা আমাদের শরীরে লাথি মারে, বন্দুকের হাতল দিয়ে মাথায় আঘাত করে এবং আরও নানাভাবে নির্যাতন করে।’

প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হলো, যখন কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বৈঠক শুরুর প্রস্তুতি চলছে। মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে গত বছরের এপ্রিলে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা সম্মতিতে রাজি হয় দেশটির সেনাবাহিনী। ওই দফাগুলো বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যেই কম্বোডিয়ায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে আসিয়ান।

ফোর্টিফাই রাইটস বলছে, মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞায় আসিয়ানের সমর্থন দেওয়ার এখনই সময়।

ফোর্টিফাই রাইটসের আঞ্চলিক পরিচালক ইসমাইল ওলফ এ বিবৃতিতে বলেন, বিশ্ব বাজারে উৎপাদিত অস্ত্র দিয়েই মানুষ খুন করছে মিয়ানমার জান্তা। এটি অবশ্যই থামাতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্পষ্ট ও সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। যাতে বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর আগে মিয়ানমারের জান্তা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত জরুরিভাবে মিয়ানমার সেনাবাহিনীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা। আর কৌশলগত ও দায়িত্বশীল জায়গা থেকে আসিয়ানকে জাতিসংঘের এ সিদ্ধান্ত সমর্থন দিতে হবে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করা হয় তখন। একই সঙ্গে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি হয়। পরে সু চির মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। সেনা কর্তৃপক্ষের ব্যাপক দমন-পীড়ন ও প্রাণহানি সত্ত্বেও বিক্ষোভ চলে। বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আটক হয়েছেন রাজনীতিক, শিক্ষার্থী, দেশি-বিদেশি সাংবাদিকসহ দুই সহস্রাধিক ব্যক্তি।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ