• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লতা-সন্ধ্যার পর চলে গেলেন বাপ্পি লাহিড়ীও

আদিল আহনাফ সাদমান বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

২০১২ সালের ‘সেরা আইটেম সং’‘উ লা লা, উ লা লা…তু হ্যায় মেরি ফ্যান্টাসি…’, ‘মোস্ট পপুলার রেডিও সং’সহ অসংখ্য পুরস্কার জিতে নেয় গানটি। শ্রেয়া ঘোষালকে সঙ্গে নিয়ে গানটি গেয়েছিলেন বাঙালি সংগীতশিল্পী, সংগীত পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ বাপ্পি লাহিড়ী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ৬৯–এ এসে থামলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এই জনপ্রিয়তা কেবল ভারতের সীমানায় আটকে থাকেনি। সীমানা পেরিয়ে বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও তিনি প্রায় সমান জনপ্রিয় ছিলেন।কিংবদন্তি লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর চলে গেলেন ভারতীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এনডিটিভির প্রতিবেদন এসব খবর জানানো হয়েছে।

মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক দীপক নামজোশী ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এক মাস ধরে এ হাসপাতালেই ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে ফেরেন। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁর পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক বাড়িতে ডেকে নেওয়া হয়। গতকাল মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ওএসএ) কারণে মারা যান বাপ্পি লাহিড়ী।গত বছরের এপ্রিলে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বাপ্পি লাহিড়ী। কয়েক দিনের মধ্যে অবশ্য সুস্থও হয়েছিলেন।

১৯৭০-৮০-এর দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিসকো ড্যান্সার’ ও ‘শারাবি’র মতো বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে গান করার মধ্য দিয়ে জনপ্রিয়তা পান বাপ্পি লাহিড়ী। এরপর অসংখ্য হিন্দি ও বাংলা সিনেমায় গান করেছেন তিনি। ২০২০ সালে ‘বাঘি-৩’ সিনেমার ‘ভাঙ্কাস’ ছিল বলিউডে তাঁর শেষ গান।

বাপ্পি লাহিড়ীকে সর্বশেষ পর্দায় দেখা যায় সালমান খানের সঙ্গে। নাতি স্বস্তিকের নতুন গান ‘বাচ্চা পার্টির’ প্রচার চালাতে সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো ‘বিগ বস-১৫’-এর আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি।বাপ্পি লাহিড়ীর জন্ম ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বাপ্পি লাহিড়ীর আরেক নাম অলকেশ।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ