• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রমজানে ১ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী দেবে টিসিবি

আদিল আহনাফ সাদমান বিডিনিউজ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

আসন্ন রমজানে এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি.-এর উদ্যোগে স্থাপিত যাত্রীদের জন্য এয়ার লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের ওপর এর প্রভাব পড়েছে।বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক-সেলে বিক্রয় অব্যাহত রেখেছে জানিয়ে টিপু মুনশি বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের ১ কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ উন্নত সুযোগ-সুবিধা ভোগ করতে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। দেশের উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, একসময় সৈয়দপুর বিমানবন্দরে কোনো বিমান আসত না। যাত্রী ছিল না। আজ সে বিমানবন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে। এ চাহিদা দিনদিন বাড়ছে। সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি.-এর উদ্যোগে এয়ার লাউঞ্জ চালুর ফলে যাত্রীরা উন্নত সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। যাত্রীরা এখন একটি উন্নত পরিবেশে সময় কাটাতে পারবেন।উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার লাউঞ্জ।অনুষ্ঠানে নীলফামারীর সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ খান, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৭ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ