• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে নিত্য প্রযোজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক ও মূল্যস্থিতিশীল রাখতে হবেঃঅতিরিক্ত সচিব

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ঝালকাঠিতে নিত্য প্রযোজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্যস্থিতিশীল

ঝালকঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান উপ-সচিব আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছোয়াইব, এনএসআই সহকারী পরিচালক আবদুল কাদের, চেম্বার অব কমার্স সভাপতি সালেউদ্দিন আহম্মেদ সালেক, ব্যবসায়াী শাহআলম শাহীনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবদিক বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা পণ্য পরিবহণে বিভিন্ন স্থানে চাঁদাবাজি রোধ, টিসিবিকে শক্তিশালীকরণ, সরকারের পক্ষে কঠোরভাবে বাজার মনিটরিং, এবং বিভিন্ন পণ্য সরবরাহের উপর গুরুত্ব দেন
অতিরিক্ত সচিব জানান বাণিজ্য মন্ত্রণালয়ের চিন্তা ভাবনার সাথে তৃণমূল পর্যায় বাজার পরিস্থিতি এবং করণিয় বিষয় অবহিত হওয়ার জন্যই এই আলোচনা সভার উদ্দেশ্য। পরে পৃথকভাবে অতিরিক্ত সচিব ঝালকাঠি চেন্বার অব কমার্স এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন।
ছবি: ঝালকাঠিতে আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ ইউরোপ/২৪ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ