• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পূর্ব ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতি

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনে আক্রমণ করে সমগ্র ইউরোপকে হুমকিতে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

● পুতিনের নির্দেশে পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর অনুপ্রবেশে ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব।
● পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে প্রদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি রাশিয়ার।
● যুক্তরাষ্ট্র, ইইউ ও বৃটেনের রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের ঘোষণা।
● আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন রাশিয়ার পূর্ব ইউক্রেনে আগ্রাসনের ফলে প্রায় ১০ লাখ মানুষ
সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে।
● অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক OE24 জানিয়েছে প্রায়
১,০০,০০০(এক লাখ) ইউক্রেনি উদ্ভাস্ত অস্ট্রিয়াতে
রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে।বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, রাশিয়া গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অতি প্রত্যুশে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্কে ট্যাঙ্ক এবং সৈন্য পাঠিয়েছে। বিবিসি আরও জানান রাশিয়ান সৈন্যদের ইউক্রেনে এই অনুপ্রবেশের অর্থ রাশিয়া ইউক্রেনে তার হামলা ও আগ্রাসন শুরু করে দিয়েছে বলে মনে করছে বৃটিশ সরকার। ফলে ইতিমধ্যেই বৃটিশ সরকারের নীতি নির্ধারকরা রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

বিবিসি আরও জানান,গতকাল সন্ধ্যায় বৃটিশ সংসদে
এক বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন পূর্ব ইউক্রেনে
রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
তাছাড়াও তিনি আরও জানান বৃটিশ সরকার বৃটেনে অবস্থিত রাশিয়ার পাঁচটি ব্যাংককে সীজ করেছে। এই
ব্যাংক সমূহের মালিক সহ একাধিক উচ্চ পদস্থ রাশিয়ান কর্মকর্তাদের বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন এই সমস্ত ব্যাংক এবং উপরোক্ত ব্যক্তিবর্গ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লোক।

পূর্ব ইউক্রেন থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা
রয়টার্স জানিয়েছে মঙ্গলবার অনেক ভোর থেকেই
রাশিয়ান সৈন্যদের ট্রাক বহর ঝাঁকে ঝাঁকে পুর্ব
ইউক্রেনে ঢুকতে দেখা গেছে। তাদের প্রবেশের সময়
রাশিয়ানপন্থী ইউক্রেনিদের রাশিয়ান পতাকা নেড়ে
তাদের স্বাগত জানাতে দেখা গেছে।

এদিকে সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। দীর্ঘ এক বক্তব্যে মি. পুতিন ইউক্রেনের সম্পর্কে বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি যেটা ‘পুতুল সরকারের’ মাধ্যমে চলছে।

তিনি বলেন, “ইউক্রেন কোন দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে।”
ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত হওয়ার ধারণাকে তিনি রীতিমত আক্রমণাত্মক ভাবে বলেন “এটা সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি”। মি. পুতিন যুক্তি দেন, নেটো রাশিয়ার নিরাপত্তার বিষয়টা আমলে নেয়নি।

ভাষণ শেষ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন যে, রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে স্বীকৃতি দেবে রাশিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে বিদ্রোহীদেরকে লক্ষ্য করে গুলি করা বন্ধ করতে হবে, না হলে এর পরিণতি মোকাবেলা করতে হবে।

এর কিছু পরেই বিদ্রোহী অঞ্চলকে স্বীকৃতি দিয়ে তিনি দুইটা ডিক্রিতে সই করেন। সেখানে বলা হয়েছে রাশিয়ার সেনাবাহিনী সেখানে “শান্তিরক্ষার কাজে নিয়োজিত থাকবে”। তবে “শান্তিরক্ষার কাজে নিয়োজিত” থাকার অর্থ আসলে কী – সেটি নির্দিষ্ট করে বলেনি রাশিয়া। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের বিশ্লেষকরা বলছেন, পুতিন এখন “আনুষ্ঠানিকভাবে” ইউক্রেনের বিদ্রোহী এলাকাতে রুশ সৈন্য পাঠাতে পারবে।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ান সৈন্যদের ইউক্রেনে অনুপ্রবেশের ঘটনায়
অস্ট্রিয়ার স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রের সাথে
এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন বলেন,
“ইউক্রেনে অনুপ্রবেশ করে রাশিয়ার তার লাল রেখা অতিক্রম করা ফেলেছে”।

অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন পূর্ব ইউক্রেনে আগ্রাসনের রুশ আদেশকে “ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার” স্পষ্ট লঙ্ঘন হিসাবে দেখছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “ইউক্রেনের স্বাধীনতাকে অস্বীকার করছে এবং তার নিজের লোকদের যুদ্ধের জন্য প্রস্তুত করার মাধ্যমে একটি লাল রেখা অতিক্রম করেছেন।”

ফেডারেল প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন যে, পুতিন দোনেৎস্ক এবং লুহানস্কে রাশিয়ান সৈন্য পাঠানোর নির্দেশ দিয়ে কূটনীতি এবং সংলাপের প্রচেষ্টা ধ্বংস করার ঝুঁকি নিয়েছেন। প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার অলঙ্ঘনীয় একটি অপরাধ।

এটি আমাদের ইউরোপীয় প্রতিবেশী ইউক্রেনের পাশাপাশি অন্যান্য সমস্ত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ব ইউক্রেনে মানুষের দুর্ভোগ বৃদ্ধি রোধ করতে হবে। আমি রাষ্ট্রপতি পুতিনের কাছে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং সংঘাতের পরিবর্তে সংলাপের পথ গ্রহণ করার জন্য আবেদন করছি,” বলেছেন ফেডারেল প্রেসিডেন্ট।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ