• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নতুন সিইসি নিয়োগ পেলেন কাজী হাবিবুল আউয়াল

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল।
শনিবার বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ইসি গঠনে পাঁচজনের চূড়ান্ত নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগ পাঠান।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন ইসি গঠনের চূড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন তারা প্রজ্ঞাপন জারি করবে।

কে এই নতুন সিইসি?

কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ জ্যেষ্ঠ সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ২ মার্চ এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান তিনি। তারপর একই বছর ১ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান। ২০১৫ সালের ২০ জানুয়ারি অবসরে গেলে ২১ জানুয়ারি একই মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবেই পুনর্নিয়োগ পান তিনি। কাজী হাবিবুল আউয়াল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকাকালে মন্ত্রণালয়ের অধীনস্ত সব বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকা পালন করেন।

কাজী হাবিবুল আউয়ালের জন্ম ১৯৫৬ সালের ২১ জানুয়ারি। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এলএলবি ও ১৯৭৮ সালে অর্জন করেন এলএলএম ডিগ্রি। এরপর বার কাউন্সিল সনদ পান ১৯৮০ সালে এবং একই বছর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন।
১৯৮১ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জুড়িসিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। নিয়োগ পান মুনসেফ হিসেবে। এরপর ধারাবাহিক পদোন্নতি পেয়ে কাজী হাবিবুল আউয়াল জেলা জজ হন ১৯৯৭ সালে।
কর্মজীবনে কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ আইন কমিশনের সচিব, শ্রম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সহকারী সচিব ও পরবর্তীতে উপ-সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণেও দায়িত্ব পালন করেন তিনি। সরকারি চাকরি থেকে পরিপূর্ণ অবসরে যাওয়ার পর একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন কাজী হাবিবুল আউয়াল।
এবারই প্রথম আইন করে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। এখন পর্যন্ত নিয়োগ পাওয়া ১৩ জন সিইসির মধ্যে সাতজনই বিচারপতি। আর বাকিরা সরকারের আমলা ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ