• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার।১মার্চ ২০২২ ইংরেজি মঙ্গলবার সকালে, গ্রিক দ্বীপ লেসবোসের উপকূল থেকে ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী৷ লেসবোস বন্দর পুলিশ জানিয়েছে, আরো অভিবাসীদের খোঁজে উপকূলে উদ্ধার অভিযান চলছে৷ ঝুঁকিপূর্ণ অভিবাসনের ভুক্তভোগী হলেন আরও ছয় অভিবাসী৷ মঙ্গলবার সকালে গ্রিক দ্বীপ লেসবোসের একটি উপকূলে ছয় জনের মৃতদেহ পাওয়া গেছে৷গ্রিক উপকূলরক্ষী বাহিনীর প্রাথমিক তথ্য অনুসারে, এজিয়ান দ্বীপপুঞ্জের প্রধান কেন্দ্র মিটিলিন বন্দর থেকে এক কিলোমিটার দূরে আনো স্কালার সমুদ্র সৈকতে এক পথচারী চারটি মরদেহ দেখতে পান৷ পরবর্তীতে আরও দুই জন অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃতদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না৷ তাদেরমরদেহময়নাতদন্তের জন্য দ্বীপের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ উপকূলরক্ষীদের ধারণা নৌকাডুবির কারণে এই প্রাণহানি ঘটতে পারে৷ সেটি ধরে নিয়ে সম্ভাব্য আরো অভিবাসীদের খোঁজে উপকূলে অনুসন্ধান চালানো হচ্ছে৷

স্থানীয় একটি সূত্র জানায়, বন্দর পুলিশের তিনটি টহল নৌকা এবং একটি হেলিকপ্টার অনুসন্ধানে অংশ নিচ্ছে৷ কিন্তু এখন পর্যন্ত কোন নৌকা বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি৷লেসবোস দ্বীপটি ২০১৫-২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের প্রধান কেন্দ্রবিন্দু ছিল৷ সিরিয়া এবং ইরাক যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজারো মানুষ তুরস্ক থেকে এই দ্বীপ হয়ে পশ্চিম ইউরোপে প্রবেশ করেছিলেন৷
সাম্প্রতিক বছরে, ইইউ বহিঃসীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সহায়তায়, গ্রিস কর্তৃপক্ষ এজিয়ান সাগরের উত্তর-পশ্চিমে থাকা দ্বীপগুলিতে অভিবাসী আগমন সীমিত করেছে৷ মানবাধিকার ও অধিকারকর্মীরা সমুদ্রে নিয়মিতভাবে পুশব্যাকের নিন্দা জানিয়ে আসছে৷
নরওয়েজিয়ান এনজিও এজিয়ান বোটের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে এজিয়ান দ্বীপপুঞ্জে ৬২৯টি অবৈধ পুশব্যাকের ঘটনা ঘটেছে, যার অর্ধেকের বেশি ছিল লেসবোস ও সামোস দ্বীপে৷
সূত্র -মাইগ্রেন ইনফরমেশন

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ