• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে
থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’
রুশ বিমান হামলার শিকার হয়েছে। বাংলাদেশের যমুনা টিভি সূত্রে জানা গেছে ইউক্রেন বন্দরে আটকে থাকা বাংলাদেশী জাহাজে এই রুশ বিমান হামলার ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।রুশ বিমানের হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাড়ি বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। তিনি মেরিন একাডেমির ৪৭তম ব্যাচ। বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায় বিমান থেকে নিক্ষিপ্ত বোমা হামলার পর ধোঁয়ায় আচ্ছন্ন জাহাজের আগুন নিভাচ্ছেন নাবিকরা।
বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। একজন বাদে সবাই অক্ষত আছে।

উল্লেখ্য, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজটি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ