• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রে অবৈধ ইউক্রেনীয় অধিবাসীদের বহিষ্কার স্থগিত করেছে

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স
আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২

যুক্তরাষ্ট্র তার দেশে বসবাসরত অবৈধ ইউক্রেনীয় অধিবাসীদের বহিষ্কার স্থগিত করেছে এর ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকলাখ অবৈধ ইউক্রেনীয় অধিবাসী থাকার ও কাজ করার অনুমতি পাবে।সংবাদ সংস্থা রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা জানিয়েছে,যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অফিস গত বৃহস্পতিবার জানায় ইউক্রেনের যে লাখ লাখ অধিবাসী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের কারণে দেশে ফিরতে পারছেন না তাদেরকে বাইডেন প্রশাসন বহিষ্কার হওয়া থেকে অস্থায়ী ভাবে নিষ্কৃতি এবং কাজ করার অনুমতি দেবে।হোমল্যান্ড সিকিউরিটি অফিসের ভাষ্যমতে,এই পদক্ষেপের কারণে ইউক্রেনের নাগরিকরা আগামী ১ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে এবং ১৮ মাস আইনিভাবে কাজ করার সুযোগ পাবে।ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস বা (TPS) কর্মসূচির অধীনে ইউক্রেনের নাগরিকদের বহিষ্কার স্থগিত করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় যেসব দেশচ্যূত মানুষ অস্বাভাবিক পরিস্থিতি যেমন, সহিংস সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের দেশে ফিরতে পারছেন না তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার এবং নির্দিষ্ট একটি সময়ের কাজ করার অনুমতি দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের ডিএইচএস এর মন্ত্রী আলেহান্দ্রো মায়োর্কাস এক লিখিত বিবৃতিতে জানান, “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ব পরিকল্পিত এবং বিনা প্ররোচনায় হামলা” ইউক্রেনের জনগণকে অন্যান্য দেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস অফিস জানিয়েছে, চলতি মানবিক সঙ্কটের কারণে তারা ইউক্রেনের পথে বহিষ্কৃতদের ফ্লাইটগুলো বন্ধ রাখছে ।

এখানে উল্লেখ্য যে,গত ২৪শে ফেব্রুয়ারী থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করলে ১০ লাখের অধিক ইউক্রেনের অধিবাসী দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী মধ্যাঞ্চলীয় ইউরোপীয় দেশগুলোতে আশ্রয়
নিতে শুরু করে। মস্কো অবশ্য এসব অভিযানকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে।

রাশিয়ার আগ্রাসনের প্রথম সপ্তাহে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের মতে, ৫ লাখেরও বেশি মানুষ পোল্যান্ডে পাড়ি দিয়েছে। আরও ১০ লাখ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইইউ ধারণা করছে যে, আগামী সপ্তাহগুলোতে আরও ৭০ লাখ ইউক্রেনিয়ান দেশত্যাগ করতে পারে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ