• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ড.ইউনূস কে তুর্কীর “হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড” দেওয়া হলো

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ড.ইউনূস কে তুর্কীর “হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড” দেওয়া হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার সহ অগুণিত পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে এবার তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদার ইউনিভার্সিটি ‘হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। ইতিপূর্বে এই পুরস্কারে ভূষিত হয়েছেন মাত্র ছয় জন বিশিষ্ট ব্যক্তি। গত ৪ মার্চ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে উক্ত পুরস্কার প্রদান করা হয়। ড. ইউনূস স্বশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ড.ইউনূসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজ আকগুল।

ড. ইউনূসের “হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড” পুরস্কার প্রাপ্তির খবর নিশ্চিত করেছে ঢাকাস্থ ইউনূস সেন্টার। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে রোববার ইউনূস সেন্টার জানিয়েছে- এই পুরষ্কার কারা পাবেন তা উস্কুদার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিটি অত্যন্ত মনোযোগ ও পর্যালোচনা সহকারে “২৪ গোল্ডেন ভ্যালুস” অনুযায়ী এই পুরস্কারের জন্য মূল্যায়ন করে থাকে।এদিকে, উস্কুদার ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে- হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড ‘২৪ গোল্ডেন ভ্যালুস’ বাঁচিয়ে রাখার জন্য স্ব স্ব ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রদান করা হয়ে থাকে।উল্লেখ্য, তুরস্কের ‘হিউম্যান ভ্যালুস এন্ড মেন্টাল হেলথ ফাউন্ডেশন’ কর্তৃক ২০১১ সালে উস্কুদার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল।প্রচলিত রয়েছে এই পুরস্কারটি তুর্কির জন্য অত্যন্ত সম্মানিত একটি পুরস্কার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ