মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭দিনের মেলার উদ্বোধন
ঝালকাঠিত মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭ দিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে ২ হাজার বিভিন শ্রেণির জন সাধারণের অংশগ্রহনে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারী বালক উচ বিদ্যালয় মাঠ এসে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী র্যালির নেতৃত্ব দেন এবং আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মাঃ শাহ আলমসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সরকারী উচ বিদ্যালয় মাঠে ৭দিন ব্যাপি মেলায় ৯০টি স্টল সরকারি বসরকারি প্রতিষ্ঠান স্বাধীনতার ৫০ বছরর অর্জনকে তুলে ধরে স্ব-স্ব বিভাগের কার্যক্রম তুলে ধরবেন। এছাড়াও প্রতিদিন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা রাখা হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই