• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় মাদ্রাসার মাঠে মহিষের খোয়াড় দুর্গন্ধে অতিষ্ট শিক্ষার্থীরা

তানজিল হোসেন ( বরিশাল) ভোলা থেকে
আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ভোলায় মাদ্রাসার মাঠে মহিষের খোয়াড় দুর্গন্ধে অতিষ্ট শিক্ষার্থীরা
ভোলার তজুমদ্দিন উপজেলার খোশনদী দাখিল মাদ্রাসার মাঠের এক অংশে মহিষের খোয়াড় গড়ে ওঠায় দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এই দুর্গন্ধে বহুদিন ধরেই শ্রেণী কক্ষে অনেক শিক্ষার্থী উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে।মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের তাজ মিয়ার বাজারে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। নদী ভাঙ্গনের শিকার হয়ে দ্বিতীয়বার প্রতিষ্ঠানটি চাঁদপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড দেওয়ানপুর গ্রামে স্থানান্তর করা হয়।২০১০ সালে ওই গ্রামের একাধিক দাতার জমিতে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। ২০২০ সালে বর্তমান স্থানে মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মান হয়। ওই ভবনের সামনের ৮ শতাংশ জমির মালিক স্থানীয় মোঃ নুরুল হক। তিনি এই জমিতেই ৮-১০টি মহিষ দিয়ে গড়ে তুলেছেন মহিষের খোয়াড়।প্রতিদিন এসব মহিষের মলমুত্র ও আবর্জনার পচা দুর্গন্ধ ছড়ায় চারপাশে। এতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ও আশপাশের বসতি মানুষজনও ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, এমন পরিবেশের কারণে প্রতিষ্ঠানে এ বছর কোনো নতুন শিক্ষার্থী ভর্তি হয় নি।

অনেক শিক্ষার্থী অন্যত্র চলেও গেছে। এ বিষয়ে মহিষের মালিককে মাঠ থেকে মহিষ অপসারণের জন্য একাধিকবার বলার পরও স্থানান্তর না করায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার স্টাফরা জানান, মাদ্রাসার সামনে মাঠের এক অংশ জমি মাদ্রাসার জন্য ক্রয় করতে চাইলেও জমির মালিক নুরুল হক জমি বিক্রি না করে বরং সেখানে মহিষের খোয়াড় তৈরি করেন।

তাকে বাঁধা দিলে তিনি তা আমলেই নেন নি। করোনা কালীন প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষয়টি নিয়ে কেউ বাধা দেয় নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নতুন ভবনে ক্লাস হস্তান্তর হলে তাকে মহিষের খোয়াড় অপসারণের জন্য একাধিক বার মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বলা হয়।এতে তিনি প্রথমে অপারগতা প্রকাশ করেন এবং পরে অন্যত্র জমি কিনে দেয়ার শর্ত দেন।মাদ্রাসার শিক্ষার্থী মোঃ শামিম, রুবেল, সোহাগ- সহ একাধিক শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসার ক্লাস চলাকালে মহিষের মলমূত্রের কারণে ক্লাস করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

অন্য সময় যা থাকলেও রমজানের সময় এই দুর্গন্ধে ক্লাসে আসলেই বমি আসে। মাদ্রাসার শিক্ষকদের বললেও তারা কোনো সমাধান করছে না।

এক শিক্ষার্থীর অভিভাবক মনোয়ারা বেগম বলেন, প্রতিদিন মহিষের মল-মুত্রের দুর্গন্ধে অতিষ্ট ছেলে মেয়েরা।

এখানে ক্লাস করাই দুস্কর। অনেক ছেলে মেয়ে অসুস্থ হয়ে হাঁপানী সমস্যা দেখা দিয়েছে। অনেক ছাত্রছাত্রী দুর্গন্ধের কারণে মাদ্রাসায় যেতে চাচ্ছে না। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া এখন সময়ের দাবি।

স্থানীয় বাসিন্দা মোঃ মালেক মিয়া বলেন, মহিষের খোয়াড়ের দুষিত বর্জ্যে প্রতিনিয়ত রোগ- জীবাণু ছড়াচ্ছে। মহিষের মালিককে প্রতিনিয়ত মহিষের খোয়াড় অপসারণ ও নিয়মিত আঙিনা পরিস্কার করার কথা বলা হলেও তিনি তা আমলে নিচ্ছেন না।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রায় সময় শ্রমিক দিয়ে এসব গোবর ও মলমূত্র পরিস্কার করছেন।
এদিকে খোশনদী দাখিল মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম জানান, মাদ্রাসার মাঠে মহিষ পালনের কারণে প্রতিষ্ঠানে ক্লাস করা দুরূহ ব্যাপার হয়ে দাড়িয়েছে।

আমরা বারবার জমির মালিককে মহিষের খোয়াড় সরানোর জন্য বললেও তিনি তা শুনছেন না। অন্যত্র জমি কিনে দেয়ার দায়সারা শর্ত দিয়ে আসছে।

এভাবে চলতে থাকলে মাদ্রাসা অচিরেই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে জমির ও মহিষের মালিক মোঃ নুরুল হকের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আর তজুমউদ্দুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মরিয়ম বেগম জানান, মাদ্রাসা প্রাঙ্গণে মহিষ পালন বিষয়টি জানা ছিলো না। শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এমন কোনো কিছুই থাকতে পারবে না যা শ্রেণী কক্ষে পাঠদানের জন্য সমস্যার সৃষ্টি করে।
বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ