• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লক্ষ্মীপুরে সৌদি প্রবাসী আনোয়ারের ইফতার সামগ্রী বিতরণ

আমির হোসেন লিটন (নোয়াখালী) লক্ষ্মীপুর
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

লক্ষ্মীপুরে সৌদি আরব দাম্মাম প্রবাসী আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কৃতি সন্তান সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পাটোয়ারী ও মনোয়ার হোসেন পাটোয়ারীর পরিবার এর পক্ষ থেকে বামনী ইউনিয়ন ও উত্তর হামছাদী ইউনিয়নের ৭/৮/৯ নাম্বার ওয়ার্ডে প্রায় ১২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ম রমজান থেকে রায়পুর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার পরিচালনায় এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

জানা যায়, সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পাটোয়ারীর আর্থিক সহযোগিতায় অনেক অসহায় মানুষের নতুন ঘর নির্মাণ এবং কাজীর দীঘির পাড় হাফেজিয়া এতিম খানা মাদ্রাসার দ্বিতীয় তলার ভবন নির্মাণ সহ অসংখ্য সামাজিক কাজে তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এই সব মানবিক কাজের জন্য মানুষের মুখে মুখে আনোয়ার হোসেন পাটোয়ারী ও মনোয়ার হোসেন এর পরিবারের নাম।
আজ ১১ এপ্রিল হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় আনোয়ার হোসেন পাটোয়ারীর উদ্যোগে ইফতার এর আয়োজন করা হয়, এই সময় মাদ্রাসার দ্বিতীয় তলা নির্মাণ করে দেওয়ায় মাদ্রাসার সভাপতিসহ উপস্থিত সবাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার সামগ্রী বিতরণ ব্যপারে আব্দুর রশিদ নামের একজন বলেন, নির্বাচন নেই তাই অনেকেই এবার সহযোগিতায় এগিয়ে আসেননি।
কিন্তু প্রতিবারের মতো এবার ও আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিবার মানুষের কষ্ট দুর্ভোগ এর কথা চিন্তা করে ইফতার সামগ্রী ব্যপক হারে বিতরণ করে যাচ্ছেন, আল্লাহ তিনাদের পরিবারে সবাইকে ভালো রাখুক এবং উনাদের এই দান কে কবুল করুন। ইফতার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা ছিলেন, আজিম চৌধুরী, বাবলু, শিপন, দুলাল, আকবর, স্বপ্না,তুরান প্রমুখ সহ আর ও অনেকেই।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ