• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঈদগাঁওতে র‍্যাব -১৫ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার -১

জুবাইরুল ইসলাম জুয়েল( কক্সবাজার) ঈদগাঁও
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও-ইসলামাবাদ র‌্যাব-১৫ এর অভিযান, (৪টি) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ,র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে, অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,।সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮:০০ টার দিকে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,। কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে নুরুল কাদের (৫২) পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পশ্চিম টেকপাড়া, ০১ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা- কক্সবাজার’কে আটক করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ০২ টি ওয়ানশুটার গান, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৬ রাউন্ড কার্তুজ ও ০২ টি ছুরি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/১৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ