• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে জালালাবাদ কল্যাণ সংঘের ইফতার মাহফিল

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে জালালাবাদ কল্যাণ সংঘের ইফতার মাহফিল
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে প্রাচীন ঐতিহ্যের বৃহত্তর সিলেটের প্রাচীনতম সংগঠন জালালাবাদ কল্যাণ সংঘের দোয়া ও বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানী রোমের তরপিনারতারায় মুসলিম সেন্ট্রাল মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন টিএমসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী।

এসময় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের বিদায় কাউন্সিলর এরফানুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা লুৎফুর রহমান, ইতালী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুর রব ফকির এছাড়াও জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের প্রধান সমন্বয়ক ফজলুর রহমান, উপদেষ্টা হিরা মিয়াঁ, হেলাল আহমেদ, সমন্বয় কমিটির সদস্য হেলাল মিয়া, মুসলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোঃ বাবুল, সাবেক সিনিয়র সহ সভাপতি রোমান খান, বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউর তালুকদার, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান তাজ, জালালাবাদ যুব সংঘের সিনিয়র সহ‌ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ, সিটি ক্লাব ইতালির সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কাদের মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আরিফ জামান ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এরমধ্যে বিপুল সংখ্যক জালালাবাদবাসী অংশ নেয়ায় মাহফিলটি প্রবাসী সিলেটিদের মিলন মেলায় পরিণত হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ