• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দানবীর ড. রাগীব আলীর সাথে হাফিজ মাছুম আহমেদের সৌজন্য সাক্ষাৎ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব সিলেট থেকে নিজস্ব কলামিস্ট
আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

দানবীর ড. রাগীব আলীর সাথে হাফিজ মাছুম আহমেদ দুধরচকীর সৌজন্য সাক্ষাৎ। মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি দানবীর ড. রাগীব আলীর সাথে মালনীছড়া চা বাগান বাংলোয় ৬ মে শুক্রবার সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সৌজন্য সাক্ষাৎকালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের কৃতি সন্তান, অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক দানবীর ড. রাগীব আলীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। ৯৯ বছর বয়সী শ্রদ্ধাভাজন রাগীব আলী হাটা চলায় কষ্ট হয়। হাফিজ মাছুম আহমদ দুধরচকী দেশবাসী সহ প্রবাসীদের কাছে রাগীব আলীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এ সময় আব্দুল সালাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ