ভোলায় লঞ্চ ঘাটে টিকিট প্রতি ৫ টাকা বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা। গত ৯ মে (সোমবার) ভোলা ইলিশা লঞ্চ ঘাটের টিকিটের নির্ধারিত মূল্য ৫ টাকা নেওয়ার কথা থাকলেও ঘাটের টিকিট মাস্টার ১০ টাকা করে আদায় করেন। বারংবার এমন অভিযোগের ভিত্তিতে ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রমমাণ আদালত। আজ দুপুরে জেলা কার্যালয়ের তথ্যের ভিওির সংবাদের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ইলিশা লঞ্চ ঘাট পরির্দশন কালে এই চক্রের সদস্যদের হাতে-নাতে গ্রেপ্তার করেন অর্থ কারাদন্ড প্রধান করেন।
ঘাট মাস্টার ৫ টাকার টিকিটের মূল্য ১০ টাকা করে নেওয়ার সময় হাতে নাতে প্রমাণ পেয়ে ৭ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহ আমহেদ।
ভোলা জেলা কার্যালয়ের তথ্যের ভিওিতে ইলিশা লঞ্চ ঘাট অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সাধারণ মানুষ ঘাট দিয়ে সারাদিন চলাফেরা করেন। কিন্তু ঘাট এলাকায় অতিরিক্ত টাকা আদায় ও মানুষকে হয়রানি বন্ধ করতে সর্বক্ষণ মনিটরিং করবেন নৌ-পুলিশ বাহিনী।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২এপ্রিল/জই