ঝালকাঠিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মিদের নিয়ে প্রেস ব্রিফিং ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।ঝালকাঠির সিভিল সার্জন কাযার্লয়ে সভাকক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মিদের নিয়ে ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্ব করেন। আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভা এলাকার ৬-১১ মাস বয়সি ১০ হাজার ১৬৫ জন শিশুকে নীল রংয়ের এবং ৭৫ হাজার ৩৮৩ জন ১২-৫৯ মাস বয়সি শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৮২৪টি সেন্টারে সেচ্ছাসেবক সহ সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের সমন্বয়ে এই কর্মসূচি বস্তবায়ন করা হবে। সভায় সিভিল সার্জন মিডিয়া কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক পিয়ারা বেগম ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান সহ আরো অন্যান্য সংগঠনভুক্ত মিডিয়া কর্মিরা অংশগ্রহন করেছেন।
ঝালকাঠিতে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২জুন/জই