• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট বিভাগ যুব ফোরামের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফিজ মাসুম আহমেদ দুধরচকী ইসলামী গবেষক ও বিশ্লেষক সিলেট
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

সিলেট বিভাগ যুব ফোরামের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।সিলেট বিভাগ যুব ফোরাম এর নেতৃবৃন্দের পিতা-মাতা ও সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ৯ জুন বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।সিলেট বিভাগ যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কামাল আহমদ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব ফোরামের আহ্বায়ক আব্দুল মুকিত, যুগ্ম আহ্বায়ক মিজান রুমন, যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, সদস্য সচিব তাকবীর আহমেদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রমিজ উদ্দিন আহমদ আদনান, যুগ্ম সদস্য সচিব ফয়সল বাবর, যুগ্ম সদস্য সচিব সাদিকুর রহমান, সাংবাদিক আজমল আহমদ রোমন, সদস্য জামাল আহমদ, সদস্য মোহাম্মদ হীরা, সদস্য কাওছার আহমেদ, সদস্য মাহফুজ আল গালিব সদস্য ফয়সল আহমদ, সদস্য শাহেদ আহমদ শান্ত, সদস্য তাইদুল ইসলাম প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মাওলানা সিরাজুল ইসলাম সুরুকী, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, ক্বারী মাওলানা শাহিনুর রশিদ শাহীন।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রধান অতিথির বক্তব্যে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা আমাদের প্রিয় নবী কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসী। বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা নবীজিকে কটাক্ষ করবে আর আমরা ঘরে বসে বসে থাকবো এটা হতে পারেনা। ‘বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যেও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে। তিনি অনতিবিলম্বে কটুক্তির বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ