• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রংপুরে এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দিলো ছাত্র ফেডারেশন

গোলাম মোস্তফা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

রংপুরে এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দিলো ছাত্র ফেডারেশন। ১০ জুন শুক্রবার বিকেল ৩ টায় ফতেপুর ব্রাইট ফিউচার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষা সামগ্রী প্রদান করে রংপুর সদর উপজেলা শাখা ছাত্র ফেডারেশন।আলোচনা সভা ও পরীক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ও জাতীয় পরিষদ সদস্য তৌহিদুর রহমান, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য প্রত্যয়ী মিজান, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন।

রংপুর সদর উপজেলার সদস্য সচিব রুবেল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক একে কাজল রায় অন্ত।

এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “আপনারা হচ্ছেন আগামী দিনের রাষ্ট্র নির্মাণের কারিগর। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে দেশ ও জাতির ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে দেশটাকে তারা মগের মুল্লুকে পরিণত করেছে। শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। আপনাদেরকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করে সাম্য ও মানবিক মার্যাদার রাষ্ট্র নির্মাণের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।”

তিনি আরো বলেন “শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রধান কর্তব্য হচ্ছে মনোযোগ সরকারে পড়াশোনা করা। সৃষ্টি জগৎ থেকে জ্ঞান আরোহণ করা। যার মধ্যদিয়ে জ্ঞানের দ্বার উন্মুক্ত হবে৷ পরিশেষে পরীক্ষার্থীদের শুভকামনা জানান। মানবিক মানুষ হবার পাঠশালা ছাত্র ফেডারেশনে যুক্ত হওয়ার আহবান জানিয়ে তার আলোচনা শেষে করেন।”এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ