• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোটাধিকারের দাবিতে গণমানুষের জাগরণের ডাক গণসংহতি আন্দোলনের

গোলাম মোস্তফা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

ভোটাধিকারের দাবিতে গণমানুষের জাগরণের ডাক গণসংহতি আন্দোলনের।”ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক কর্তব্য। সেই লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমাদের দল কাজ করে যাচ্ছে। গ্রাম থেকে শহর সর্বত্র ভোটাধিকারের দাবিতে গণমানুষের জাগরণ এখন সময়ের দাবি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আমরা সেই ডাক দিচ্ছি।”গণসংহতি আন্দোলনের প্রথম কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট আবদুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও স্মরণ সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়।

১১ জুন ২০২২, শনিবার, বিকেলে গণসংহতি আন্দোলন, আদিতমারী উপজেলা কমিটির আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক রায় আরো বলেন, বীরমুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম গণমানুষের মুক্তির লড়াইয়ে আজীবন কাজ করে গেছেন। গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের এক নাম হচ্ছে জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম!

সভায় আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট শহরের সংস্কৃতি সংগঠক ও কবি কাব্য রাসেল, গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলার আহবায়ক আজাদ লিমটন।

সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ