• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চট্টগ্রামের সন্তান ফারাজ করিম শতাধিক গরু নিয়ে সিলেটের বন্যার্থদের পাশে

চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

চট্টগ্রামের সন্তান ফারাজ শতাধিক গরু নিয়ে সিলেটের বন্যার্থদের পাশে।১০০ গরু নিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী। সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। সোমবার (২৭ জুন) পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের বেশি পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি।

তা ছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০টি ও কুড়িগ্রামে ১৫০টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরই মধ্যে আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০টি গরু দেওয়ার উদ্যোগ নিয়েছেন।সোমবার ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা এত অল্প সময়ে কাটিয়ে উঠা সম্ভব নয়।

সেখানকার অসহায় মানুষের জন্য এবারের কোরবানির ঈদে আমরা ১০০টি গরু জবাই করে মাংস বিতরণ করবো। মানবিক চেতনা থেকে আমরা এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছি বলে জানা গেছে এই তরুণ প্রজন্মের রাজনৈতিক ব্যক্তিত্বের নিকটে।
সূত্র -বাংলানিউজ

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ