ঝালকাঠিতে নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র পরিবারের মধ্যে ৫০ লাখ টাকার চেক বিতরণ।ঝালকাঠিতে ২০২১-২২ অর্থ বছরে সদর উপজেলায় নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র,দুঃস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা চেক বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ উদ্বোধন ও এ উপলক্ষে আলোচনা সভায় (ভিডিও কনফারেন্সে) প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাহী অফিসার সাবেকুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ ও তরুন কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন,ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
২০২১-২২ অর্থ বছরে ঝালকাঠি সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র,দুঃস্থদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা ২০টি পরিবারকে ৫০ হাজার করে মোট ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
ঝালকাঠিতে নদী ভাঙ্গনি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রির অনুদানের চেক বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান খাঁন আরিফুর রহমানসহ অতিথিরা।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১জুলাই/জই