• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি সদর হাসপাতালে ২০২১-২২ অর্থ বছরে ৪৯ লক্ষাধিক টাকা আয়

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ঝালকাঠি সদর হাসপাতালে ২০২১-২২ অর্থ বছরে ৪৯ লক্ষাধিক টাকা আয় হয়েছে।ঝালকাঠি সদর হাসপাতালে নিজস্ব আয় বৃদ্ধিপাচ্ছে। ২০২১-২০২২ অর্থ বছরে সদর হাসপাতালে আয় হয়েছে ৪৯ লক্ষ ১৬ হাজার ৫০৭টাকা এবং ২০২০-২০২১ অর্থ বছরে আয় ছিলো ৩৭ লক্ষ ৪ হাজার ৭২০টাকা। এই বছরের আয় থেকে ২০২১-২২ অর্থ বছরে ১২ লক্ষ ১১ হাজার ৮০৫টাকা আয় বেশি হয়েছে। ২০২২ সালে ৭ ফেব্রুয়ারী সদর হাসপাতালে তত্তাবধায়ক পদে ডাঃ জহিরুল ইসলাম যোগদান করেন এবং তার যোগদানের পর হাসপাতালের সার্বিক পরিবেশ ও আর্থিক ক্ষাতগুলোতে সেবা গৃহীতাদের কাছ থেকে প্রদেয় অর্থের রশিদ প্রদান পদ্ধতি চালু করে স্বচ্ছতা আনার ফলে এই সুফল আসতে শুরু করেছে।

সদর হাসপাতালের তথ্য অনুযায়ী ২০২২-২২ অর্থ বছরে আয়ের খাতের মধ্যে প্যাথলজি ও এক্সে থেকে ৩৯ লক্ষ ৯৯ হাজার ৬৫২ টাকা, সরকারি হাসপাতলে এম্বুলেন্স ভাড়া থেকে ৭ লক্ষ ৭৮ হাজার ৭শ টাকা এবং ৪টি কেবিন থেকে ১ লক্ষ ৩৮ হাজার ১৫৫টাকাসহ ৩৯ লক্ষ ১৬ হাজার ৫০৭টাকা আয় হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে প্যাথলজি ও এক্সে থেকে ২৮ লক্ষ ৯২ হাজার ৫২৭টাকা, এ্যাম্বুলেন্স ভাড়া থেকে ৭লক্ষ ৬৬ হাজার ২০০টাকা এবং কেবিন ভাড়া থেকে ৪৫ হাজার ৯৭৫টাকাসহ ৩৭ লক্ষ ৪হাজার ৭০২টাকা আয় হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ