• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলমের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনসহ জেলার ৪টি উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও তাদের প্রতিনিধিসহ ৭৬টি প্রতিষ্ঠানের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলার বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলী উন্নয়ন কার্যক্রম যথা সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।

সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়কের প্রতিনিধি ডাঃ ইমাম হোসেন জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও প্যানেল মেয়র তরুন কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ