• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় তীব্র গরমে অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলাবাসী

তানজিল হোসেন ( বরিশাল) ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ভোলায় তীব্র গরমে অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলাবাসী।
গতকাল ৪- চৈত্র ১৪২৯ ( শুক্রবার ) চৈত্রের মাঝামাঝিতে প্রখর রোদ্র এবং ভ্যাপসা গরমে অতিষ্ঠ ভোলাবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই ভীড় করেন বিভিন্ন রকমের শরবতের দোকান গুলোতে।প্রচণ্ড গরম পড়ছে শুধু ভোলা শহর জুরেই নয় সারা দেশেই একই অবস্থা বিরাজ করছে বেস কিছু দিন ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নগর বাসীর জন্য ঘর থেকে বের হওয়া টাও দুরূহ হয়ে পড়েছে দিনের শুরুতে গরমের তীব্রতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে প্রয়োজনে সাধারণ মানুষ সদর মুখি হলে ছাতা নিয়ে বের হচ্ছেন।

দিনে ও রাতে ভ্যাপসা গরম অসহনীয় হয়ে উঠেছে নগরবাসীর জীবনে তাছাড়া বাতাসের আপেক্ষিক জলীয়বাষ্প ও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় মানুষ অতিরিক্ত ঘামাচ্ছে।

সেই সঙ্গে শরীর দ্রুত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ছে মানুষ। অনেকেই জ্বর ডায়রিয়া আমাশয় পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের রোগ- ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন সাধারণ নগরবাসী।

বয়োবৃদ্ধ ও শিশুদের কষ্ট- দুর্ভোগ বেড়েই চলেছে নগর চিন্তক বিডিনিউজ ইউরোপ ২৪- ডকটম- কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শুধু দিনের বেলাতেই নয় রাতেও গরমে মানুষ ঘুমাতে পারছে না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক মানুষের। গরমে ঘামে অসহনীয় অবস্থা বিরাজ করছে সর্বত্র। আগামী ২/১ দিনের মধ্যে বৃষ্টি হয়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বর্তমানে তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস আছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ