• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণা

মো: সাকিব হাসান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত/পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ২৮ মার্চ সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন শহীদ হাসান চত্বরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণায় যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা 999-এ কল করা এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লাগ্রামী গণপরিবহনে সংশ্লিষ্ট গাড়ির নম্বর সম্বলিত সচেতনতামূলক ৯৯৯ স্টিকার লাগানো হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। আরোও উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আলমগীর কবীর, ডিআইও-(১) জেলা বিশেষ শাখা, শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, ওলিউজ্জামান, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা বাস মালিক ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০মার্চ/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ